সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ পরীক্ষাগারে আরো এক নারীর (২৫) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়ে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
রবিবার ওসমানী মেডিকেল কলেজে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। সোমবার সকালে তাকে ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, করোনা টেস্টে পজেটিভ আসা ঐ নারীর বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি হাসপাতালে সিজার হয়। পরে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে রবিবার ওসমানীর ল্যাবে তার করোনা পরীক্ষা করা হয়। আজ তার রিপোর্ট এসেছে তিনি করোনায় আক্রান্ত।
রিপোর্টে করোনা নিশ্চিত হওয়ার পর তার সংস্পর্শে থাকা ঐ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, সোমবার সকালে নারীর রিপোর্ট আসার পরেই তার সংস্পর্শে যাওয়া চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
এদিকে, ঐ মহিলার স্বামী গত কয়েকদিন আগে নারায়নগঞ্জ থেকে এসেছেন বলে জানা গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd