সরকারি ৫৫৫ বস্তা চাল জব্দ করায় উপজেলা চেয়ারম্যান নাজমাকে আ’লীগ নেতার হত্যার হুমকি

প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

সরকারি ৫৫৫ বস্তা চাল জব্দ করায় উপজেলা চেয়ারম্যান নাজমাকে আ’লীগ নেতার হত্যার হুমকি

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : যশোরের মণিরামপুর উপজেলা চেয়ারম্যান যুবমহিলালীগ নেত্রী নাজমা খানমকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রোববার রাতে আওয়ামী লীগ নেতা জিএম মজিদের মোবাইল ফোন থেকে নাজমা খানমের ব্যক্তিগত মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় নাজমা খানম নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। অবশ্য ইতিমধ্যে পুলিশ এ বিষয়টি তদন্তের জন্য মাঠে নেমেছে।

Manual1 Ad Code

যশোর জেলা যুবমহিলালীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান নাজমা খানম জানান, রোববার রাতে জিএম মজিদের মোবাইল ফোন (০১৭১২-৬৮০৯৭২) থেকে তার ব্যক্তিগত মোবাইলে ফোন করে সরকারি ৫৫৫ বস্তা চাল আটকের ঘটনায় একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেয়াকে কেন্দ্র করে তাকে অকথ্যভাষায় গালিগালাজের পর হত্যার হুমকি দেয়া হয়। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে নাজমা খানম ওই রাতেই মণিরামপুর থানায় একটি জিডি (জিডি নম্বর ৪) করেন।

Manual1 Ad Code

অবশ্য সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জিএম মজিদ হত্যার হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন তা নিয়ে তার সাথে কথা হয়েছে।

Manual4 Ad Code

ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানিয়েছেন জিডির পর বিষয়টি তদন্তের জন্য এসআই আবদুর রহমানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এসআই আবদুর রহমান জানান, ইতিমধ্যে তদন্তকাজ শুরু হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..