সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বগুড়ার সারিয়াকান্দিতে হতদরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির দায়ে এক ডিলারকে ভ্রাম্যমাণ আদালত ১মাসের কারাদন্ড দিয়েছেন।
পাশাপাশি তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ডিলার গাজিউল হক কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেযারম্যান।
জানাগেছে,উপজেলার কুতুবপুর ইউনিয়নের হতদরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসুচির এপ্রিল ২০২০ মাসের বরাদ্দকৃত সাড়ে ৮ মেট্রিক টন চাল ঐ ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে বিতরন না করে ডিলার গাজিউল হক কালোবাজারে বিক্রির দায়ে সোমবার সারিযাকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১মাসের কারাদন্ডের আদেশ দেন এবং ডিলারশিপ বাতিল করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd