সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০
গোয়াইনঘাট সংবাদদাতা :: বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান মালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও প্যানেল চেয়ারম্যান আফিয়া বেগম উপস্থিত থাকলেও উপস্থিত হননি ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস। এ বিষয়টি নিয়ে গোয়াইনঘাট উপজেলাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মাওলানা গোলাম আম্বিয়া কয়েস নির্বাচিত হওয়ার পর থেকেই সরকার কতৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন জাতীয় কর্মসূচি পালন করা হয়। তিনি ওইসব কর্মসূচিকে সর্বদাই হাস্যরসে উড়িয়ে দেন। বিভিন্ন সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করে থাকেন।
সর্বশেষ দেশব্যাপী সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ (মঙ্গলবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী নানা অনুষ্ঠান মালা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে। তিনি উক্ত অনুষ্ঠান মালার একটিতে উপস্থিত হননি। এমনকি মঙ্গলবার বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলেও অংশগ্রহণ করেননি।
এ বিষয়টি নিয়ে গোয়াইনঘাট উপজেলার সর্বত্র নানা আলোচনা, সমালোচনা এমনকি ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে মন্তব্য করতে গিয়ে বলেন, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তাই ২০ দলীয় জোটের শরিক দলের সাথে রাজনৈতিক সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে হয়তো তিনি এসব অনুষ্ঠান মালা বয়কট করেছেন।
একাধিক সূত্র জানায় গোয়াইনঘাট উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াসে গোলাম আম্বিয়া কয়েস অনেক সময় উপজেলার আলিম সমাজে উসকানি দিয়ে থাকেন। আবার তার আশ্রয়ে ও প্রশ্রয়ে বেশকজন নামসর্বস্ব সংবাদকর্মী নামে বেনামে প্রশাসনের উপর মিথ্যা সংবাদ পরিবেশেন করছেন।
এছাড়া গোলাম আম্বিয়া কয়েস সর্বদাই গোয়াইনঘাটে নিজেকে বড় নেতা পরিচয় দিতে বিভিন্ন অনুষ্টানকে ধর্মীয় খাতে নিয়ে ব্যবহার করেন। এমনকি স্থানীয় আলিম উলামাদের নিয়ে মিছিল ও মিটিংয়ের ডাক দিয়ে থাকেন। গত ২১ অক্টোবর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারের রাতারগুলের সফরকে কেন্দ্র করে তিনি উপজেলা জুড়ে উত্তেজনা সৃষ্টি করেন। এই বিষয়টি এখনও স্থানীয় উপজেলা প্রশাসনের নজরে রয়েছে।
রাষ্ট্রদূত রবার্ট মিলারের অাসা নিয়ে কি হয়েছিলো ? আগামীতে নিজেকে কি ভাবছেন? বিস্তারিত আসছে—-
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd