জঙ্গল থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

জঙ্গল থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় জঙ্গল থেকে হেনা আক্তার (৪১) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে উপজেলার মেদুয়ারী গ্রামে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী গ্রামের রফিকুল ইসলাম রবির স্ত্রী তিন সন্তানের জননী হেনা আক্তার। তিনি একই গ্রামের কুমাড়কাটা পাড়া মেয়ের জামাই সাদ্দামের বাড়িতে শনিবার দুপুরে বেড়াতে যান। রাতে মেয়ের শাশুড়ি সমলা আক্তার (৬০) ও নাতি শ্রাবনীকে (৭) নিয়ে পাশের রুমে ঘুমাতে যান।

রবিবার ভোরে হেনা আক্তারকে ঘরে না পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশের কুমাড়কাটা জঙ্গলে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সকালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Manual3 Ad Code

খবর পেয়ে ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার হায়দর আলী, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন, তদন্ত খোরশেদ আলমসহ ময়মনসিংহ ক্রাইমসিন ইউনিটের ক্রিমিনাল ইন্টারগেশন জোনের (সিআইডি) ইন্সপেক্টর আবু ইউসুফের নেতৃত্বে একটি দল ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual4 Ad Code

নিহতের মেয়ে মিলি আক্তার জানান, আমার মা শনিবার দুপুরে বেড়াতে এসে রাতে আমার শাশুড়ি ও শিশু মেয়ের সঙ্গে ঘুমাতে যায়।

Manual7 Ad Code

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, হেনা আক্তার আট মাস আগে স্বামী আব্দুল মতিনকে ডিভোর্স দিয়ে ননদের জামাই রফিকুল ইসলাম রবির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, উদ্ধারকৃত নারীর লাশটি গলাকাটা অবস্থায় একটি জঙ্গল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উৎঘাটনের জন্য পুলিশ ও সিআইডি তদন্ত করছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..