সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়নের লংপুর গ্রামের আলোচিত মাটি খেকো প্রভাবশালী উপজেলা আওয়ামীলীগ নেতা হেলালের ধ্বংস লীলায় হুমকির মূখে লংপুর গ্রামের সরকারি রাস্তা ও এখানকার কয়েকটি বসত বাড়ি।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ নেতা লংপুর গ্রামের বাসিন্দা মাটি খেকো বোমা হেলালের নেতৃত্বে দীর্ঘদিন থেকে নদীর পাড় কেটে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই মাটি উত্তোলনে বাধা দেওয়ায় তার বাহিনীর লোকজনের হামলার শিকার হয়েছেন ক্ষতিগ্রস্থ লোকজন।
গত ১৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন মাওলানা মুজিবুর রহমান। সেই অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল মাটি উত্তোলন করা বন্ধ করে দেন। কিন্তু বিশ্বজিৎ পালের বদলির পর ফের মাটি উত্তোলন শুরু করে হেলাল।
এরপর ক্ষতিগ্রস্থরা বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাটি উত্তোলনের বিষয়টি অবগত করেন। পরে নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খননকৃত নদীর তীর ভরাট করার জন্য হেলালকে আদেশ প্রদান করেন। বালু খেকো হেলাল কোন কিছুর তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে তার ধ্বংস লীলা। তাদের অবৈধ মাটি উত্তোলনের গর্তটি ভরাট না হলে বন্যার পানিতে ভেসে যাবে ওই এলাকার বসত বাড়ি ও ভেঙ্গে যাবে সরকারি রাস্তাঘাট।
স্থানীয়রা এই অবৈধ মাটি উত্তোলনে বাধা দিলে বিভিন্ন হামলা মামলায় পড়তে হয়। বিধায় তার ভয়ে এলাকার লোকজন তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। স্থানীয়রা হেলালের অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd