সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনে আগুনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd