সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নারী সার্জেন্ট শিলাকে রূপসা নদীকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৮টার দিকে আত্মহত্যার উদ্দেশ্যে এ নারী পুলিশ সার্জেন্ট রূপসা নদীতে ঝাঁপিয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কেএমপি পুলিশ সুত্রে জানা গেছে, সার্জেন্ট শিলা আক্তার ৭দিনের মেডিকেল ছুটিতে ছিলেন। ২০১৭ সালে পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন।
এদিকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তির পর কেএমপি’র উর্ধতন পুলিশ কর্মকর্তারা সেখানে দেখতে যান। বর্তমানে সার্জেন্ট শিলা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd