সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০
মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, আজ থেকে বাংলাদেশ নতুন একটি ইতিহাস সূচনা করতে যাচ্ছে। আমরা বাংলাদেশের প্রতিষ্টাতা মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত বর্ষপূর্তি তথা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘মুজিব বর্ষ, পালনের সুচনা দিবসে প্রবেশ করেছি।
আমি একজন পুলিশ অফিসার হিসেবে বলতে চাই, আমাদের ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার,। এই শ্লোগানকে সামনে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। শুভ দিনের এই শুভ আলোচনায় বিশ্বনাথের সাংবাদিক সহ সকল মহলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। সকলে মিলে আমরা বিশ্বের নির্যাতিত নিপিড়িত মানুষের নেতা বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি উদযাপন করব। এতে সকলের সাথে মিলে মিশে পুলিশ বাহিনী কাজ করবে।
গতকাল বুধবার দুপুরে সিলেটের বিশ^নাথ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে স্থানীয় প্রেসক্লাবের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd