জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারে পোল্ট্রি ফার্মের দোকানে মেয়ে লোকের শ্লিলতাহানী, ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামী পলাতক

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারে পোল্ট্রি ফার্মের দোকানে মেয়ে লোকের শ্লিলতাহানী, ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামী পলাতক

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন শাহগলী বাসস্ট্যান্ডস্থ সুমাইয়া পোল্ট্রি ফার্মে ব্রয়লার মুরগী ক্রয় করতে গেলে জনৈক মহিলা শ্লিলতাহানী ও ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জকিগঞ্জ থানার বারহাল ইউনিয়নের শাহগলী বাসস্ট্যান্ডস্থ সুহেদ আহমদ পরিচালনাধীন সুমাইয়া পোল্ট্রি ফার্মে। ভিকটিম একই উপজেলার মহিদপুর গ্রামের মৃত তোতা মিয়ার মেয়ে মোছাঃ খয়রুন নেছা। ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শী মারফতে জানা যায় যে, গত রবিবার সকাল নয় ঘটিকার দিকে ভুক্তভোগী খয়রুন নেছা সুমাইয়া পোল্ট্রি ফার্মে ব্রয়লার মুরগী ক্রয় করতে যান। তখন তিনি পাঁচ কেজি ব্রয়লার মুরগীর অর্ডার দেন এবং দোকানের পরিচালক তাকে একটি চেয়ার বসে অপেক্ষা করতে বলেন। মোরগ জবাই করার পর মোরগের শরীর থেকে চামড়া পরিস্কার করা অবস্থায় ভিকটিমে দুটি পলিথিনের ব্যাগ দিয়ে বলেন আপা একটু ধরেন মোরগগুলো বেগে ভরে দেই। ভিকটিম পলিথিনের ব্যাগ ধরতে গেলে উক্ত দুস্কৃতিকারী ভিকটিমকে টান দিয়ে দোকানের ভিতর প্রবেশ করিয়া তার মুখে টিপ দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে জোরপূর্বক স্পর্শ করে তার শরীরের জামা কাপড় ছিড়ে ফেলে ধর্ষনের প্রস্তুতি গ্রহণ করে। এক পর্যায়ে মেয়েটি জোরশোরে চিৎকার দিলে আশপাশের কিছু ব্যবসায়ী ও স্থানীয় লোকজন জড়ো হয়ে মেয়েটিকে দুস্কৃতিকারীর হাত থেকে রক্ষা করেন এবং কৌশলে দুস্কৃতিকারী পালিয়ে যায়। পরবর্তীতে বাজারের লোকজন জকিগঞ্জ থানায় বিষয়টি অবগত করিলে থানা কর্তৃপক্ষ মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়ে দেন। পরবর্তীতে ভিকটিম খয়রুন নেছা বাদী হয়ে জকিগঞ্জ থানায় শ্লীলতাহানী ও ধর্ষনের অভিযোগে সুহেদ আহমদ, পিতা: মছদ্দর আলী, গ্রাম: খিলগ্রাম, ডাক: বারহাল, উপজেলা: জকিগঞ্জ, জেলা: সিলেটকে আসামী করে মামলা দায়ের করেন যাহার নং ২১/১১৪, তারিখ: ৩০/১২/২০১৯, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (১)। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযো করা হলে তিনি মামলা দায়েরের বিষয়টির সতত্যা নিশ্চিত করেন। আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে আমাদেরকে আশ^স্থ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..