সিলেটে আওয়ামী লীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

সিলেটে আওয়ামী লীগের আনন্দ মিছিল

সিলেট :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়। সোমবার ৩টায় সিলেট জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

মিছিলে অংশ নিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী  সকাল থেকে জেলা পরিষদ প্রাঙ্গনে জড়ো হতে থাকেন। পরে শীর্ষ নেতাদের নেতৃত্বে বের করা হয় আনন্দ মিছিল। জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে সিলেট নগরী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..