সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯
কোম্পানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শামীম আহমদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ক্ষুব্ধ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর সঙ্গে বিএনপি ও জামায়াতের ইন্ধন রয়েছে দাবি করে ঘটনার সুষ্টু তদন্তপূর্বক অপপ্রচার ও অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তারা। গতকাল রোববার সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ সহ বিভিন্ন দপ্তরে দেওয়া এক স্মারকলিপিতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ ও সাধারন সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া এ দাবি জানান।
স্মারকলিপিতে তারা জানিয়েছেন- জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানুষের উন্নয়নের রাজনীতি করছে। বর্তমানে কোম্পানীগঞ্জে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। অতীতের যে কোনো সময়ের তোলনায় এখন কোম্পানীগঞ্জের পরিবেশ ভালো। কিন্তু জামায়াত-বিএনপির একটি কুচক্রী মহল এলাকার পরিবেশকে অশান্ত করে তোলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তারা বলেন- হাজী শামীম আহমদ অত্যন্ত দক্ষতার সঙ্গে উপজেরা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কিন্তু পশ্চিম বর্ণি গ্রামের মৃত মাহমদ আলীর ছেলের আজির উদ্দিন স্বনামধন্য উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদের বিরুদ্ধে গত ২৬ শে ডিসেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে মিথ্যা অভিযোগে দরখাস্থ করেছেন। এতে আজির উদ্দিন উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদের বিরুদ্ধে অযাচিত, মিথ্যা ও কাল্পনিক অভিযোগ তুলেন। দরখাস্থের বিবরনে তিনি তারিখ, সময়ে যে ঘটনা উল্লেখ করেছেন- এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এমনকি ওই দিন ও সময়ে এলাকায় উপস্থিত ছিলেন না উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদ। তিনি ভারত সফর শেষে নিজ কার্যালয়ে প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন।
কোম্পানীগঞ্জের শান্তিময় পরিবেশকে বাধাগ্রস্ত করতে বিএনপি ও জামায়াতের কুচক্রী মহলের ইন্ধনে সে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে বলে দাবি করে নেতারা বলেন- কুচক্রী মহল ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই অপপ্রচার ও মিথ্যা কল্প কাহিনী সাজিয়েছে। এতে করে ক্ষোভও দেখা দিয়েছে এলাকায়। এলাকা যে ঘটনা ঘটেনি এরকম একটি মিথ্যা অভিযোগ একজন স্বনামধন্য মানুষের বিরুদ্ধে উপস্থাপন করাটাও অন্যায়। এজন্য তারা এই অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে কোম্পানীগঞ্জের পরিবেশকে স্বাভাবিক রাখতে বিএনপি ও জামায়াতের কুচক্রী মহলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd