ঢামেকে কর্মরত নার্সের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

ঢামেকে কর্মরত নার্সের আত্মহত্যার চেষ্টা

ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত অবস্থায় এক সিনিয়র স্টাফ নার্স গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই নার্সের নাম মৌসুমী দত্ত। তাকে ঢামেক আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে পুরাতন ভবনের চারতলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) কর্মরত ছিল মৌসুমী। আমরা জানতে পেরেছি সে কার সাথে মোবাইলে কথা বলতে বলতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার মুঠোফোনটি ছুড়ে ভেঙে ফেলে। পরে তাদের ড্রেসিং রুমে গিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

তিনি আরও বলেন, মৌসুমীর অবস্থা ভেরি ক্রিটিক্যাল। তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে। এখন পুলিশ বিষয়টি দেখবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..