সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি ::বিছানাকান্দি পাথর কেয়ারী শ্রমিক সংগঠনের সভাপতি রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো পাভলু মিয়ার সভাপতিত্বে ও বিছনাকান্দি পাথর ব্যাবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মো আব্দুল্লাহের পরিচালনায় বক্তারা বলেন গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারী থেকে ম্যানুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলনের জন্য আদালতের নির্দেশ রয়েছে।
কিন্তু ম্যানুয়েল পদ্ধতিতে শ্রমিক দ্বারা পাথর উত্তোলন করতে বাঁধা দিচ্ছে প্রশাসন। প্রশাসনের বাঁধার কারনে শ্রমিকরা বিছনাকান্দি থেকে পাথর উত্তোলন করতে পারছে না। ফলে কোয়ারীর লাখো পাথর শ্রমিক অনাহারে, অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। ব্যবসায়ীরাও বিরাট অংকের ক্ষতি গুনছেন। পাথর কোয়ারীতে শ্রমিকের কাজের সুবিধার্থে শুধুমাত্র পানি সেচের জন্য পাওয়ার পাম্প ব্যবহার করা হয়। পাথর উত্তোলনে প্রশাসনের বাঁধার প্রতিবাদে ও পাথর উত্তোলনে শ্রমিকদের সহায়তা প্রদান করতে সংশ্লিষ্টদের সহযোগিতা চান।
বিছনাকান্দি পাথর ব্যাবসায়ী সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি মো আব্দুল হক, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মাসুক আহমদ,সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য আশিকুর রহমান আশিক,রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী মো: আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. তৌহিদ মিয়া,বিছনাকান্দি পাথর ব্যাবসায়ী সমিতির সহসভাপতি মো মজম্মিল আলী, বিছনাকান্দি পাথর ব্যাবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি ময়না মিয়া,সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য শ্রীমতি পদ্মদেবী, বিছনাকান্দি পাথর সাপ্লাইয়ার্স কমিটির সভাপতি মো হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আর্মি হাশিম, রুস্তুমপুর ইউনিয়ন শ্রমিক সংগঠনের সভাপতি স্বাগত বক্তব্য রাখেন বিছনাকান্দি পাথর কেয়ারী শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, ট্রাক শ্রমিক গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ- কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কুতুবউদ্দিন, বিছনাকান্দি ট্রাকট্রর মালিক সমিতির সভাপতি মো আব্দুল মালিক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd