সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : কোম্পানীগঞ্জে ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন উৎমা পাথর কোয়ারীতে অভিযান চালিয়ে ৫হাজার ফুট পাইপসহ ২৬টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),পুলিশ ও সঙ্গীয়ফোর্স নিয়ে উৎমা পাথর কোয়ারী এলাকায় অভিযান পরিচালিত হয়।
টাস্কফোর্সের অভিযানে ২৬ টি শ্যালো মেশিন, ৩ হাজার ফুট পাইপ, পাম্প ৬ টি ও বিভিন্ন ৯৫ টি যন্ত্রপাতি ধ্বংস করা হয়। যার মূল্য আনুমানিক ৬৫ লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য্য এর নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযান হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd