জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলার মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল উত্তর গ্রামের রাস্তার উপর হতে ২০ বোতল অফিসার চয়েস মদসহ ২ জনকে আটক করে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- গোয়াইনঘাট উপজেলার অজুহাত গুয়াখাই গ্রামের আজিজুর রহমানের ছেলে ফারুক আহমদ (৪২), জৈন্তাপুর উপজেলার নয়াখেল পূর্ব গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহাবুদ্দিন (২৩)।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে  নাবালিকা মেয়েকে জোর পূর্বক অপহরণ করার ঘটনায় জৈন্তাপুর থানায় দায়েরকৃত মামলার পলাতক আসামীকেও একই সময় গ্রেফতার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

সে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত রফিক আহমদের ছেলে আলম হোসেন ওরফে মো. আলম উদ্দিন (২২)।

রবিবার (২২ ডিসেম্বর) দায়েরকৃত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক জানান, জৈন্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে থানা পুলিশ নিয়মিত অভিযান করছে। তারই অংশ হিসাবে পৃথক পৃথক অভিযান করে ৩ জন আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত আসামীদের সুনির্দিষ্ট মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..