সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর ঘাসিটুলা এলাকা থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ অর্থসহ ৬ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এসআই (নি.) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ঘাসিটুলা বড় মসজিদের পার্শ্ববর্তী এলাকা থেকে তাদের আটক করে।
আটক জুয়াড়িরা হলো- কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা গ্রামের মো. আলম খাঁনের ছেলে সেলিম খান (৩৫), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. দারাজতুল্লা (৪৬), রংপুরের গঙ্গাছড়া উপজেলাধীন জয়দেব গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. লেবু মিয়া (৪২), নোয়াখালীর রায়পুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. আলমগীর মিয়া (৩৮), বি-বাড়িয়ার নবীনগর উপজেলাধীন শাহাপুর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মজিবুর রহমান মিয়া (৪৮) ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাধীন পেরালবাড়ী গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে আ. জলিল সরকার (৪৮)। তারা সবাই বর্তমানে ঘাসিটুলা এলাকার বাসিন্দা।
তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা (মামলা নং- ৩৪ তারিখ-২০/১২/২০১৯) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd