ধারণা পাল্টে গেছে: কেন্দ্রীয় কমিটিতে জায়গা হয়নি সিলেটের চার নেতার

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

ধারণা পাল্টে গেছে: কেন্দ্রীয় কমিটিতে জায়গা হয়নি সিলেটের চার নেতার

ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা হয়নি সদস্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও সদ্য সাবেক কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের। এছাড়াও সিলেট জেলা ও মহানগর কমিটির সদ্য সাবেক দুই নেতা শফিকুর রহমান চৌধুরী ও আসাদ উদ্দিন আহমেদেরও জায়গা হয়নি।

তবে তাদের জায়গা না হলেও আগের কমিটির প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এবারও দলটির নীতিনির্ধারণী কমিটির সদস্য হয়েছেন। এছাড়াও আগের কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতও তার অবস্থান ধরে রেখেছেন।

এই ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃত্ব হারিয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান, শফিকুর রহমান ও আসাদ উদ্দিন আহমেদ। জেলা ও মহানগর কমিটিতে পদ হারালেও তারাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারনা ছিল কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়িত হবেন সিলেট এই তিন নেতা। কিন্তু শনিবার আওয়ামী লীগের কাউন্সিলে ঘোষিত কমিটিতে তাদের কারও জায়গা হয়নি। এমনকি সিলেটের আরেক নেতা আগের কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজও কমিটিতে জায়গা পাননি।

প্রায় তিন দশক সিলেট মহানগর আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন বদরউদ্দিন আহমদ কামরান। গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে তিন দশক পর পদ হারান কামরান। সাবেক মেয়রকে সরিয়ে মহানগর আওয়ামী লীগে আসেন নতুন সভাপতি। মহানগরের পদ হারালেও এখনও কেন্দ্রীয় কমিটির সদস্য পদে ছিলেন কামরান। এবারের সম্মেলনে কামরান পদোন্নোতি পেতে পারেন এমন ধারণা ছিল তার অনুসারীদের।

টানা তিন মেয়াদে সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন সিলেটের আরেক নেতা মিসবাহ উদ্দিন সিরাজ। এবার এখন পর্যন্ত এই পদেও নিয়োগ পাননি তিনি, যদিও এখনও তিন সাংগঠনিক সম্পাদকের পদ খালি রেখেছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলটি।

গত আট বছর ধরে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন শফিকুর রহমান চৌধুরী। কর্মীবান্ধব হিসেবে পরিচিত এই নেতা সদ্য সমাপ্ত সম্মেলনে পদ হারান। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকা আসাদ উদ্দিন আহমদকে সরানোতেও অবাক হয়েছেন অনেকে। এই দুই নেতাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়িত করা হবে এমন আশা ছিল তাদের অনুসারীদের। তবে এখন পর্যন্ত তারা মূল্যায়িত হননি।

এদিকে, এখন পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় পদের মধ্যে ফাঁকা রয়েছে কোষাধ্যক্ষ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, তিনটা সাংগঠনিক সম্পাদকের পদ, উপ-প্রচার এবং উপ-দপ্তর সম্পাদকের পদ।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২১তম কাউন্সিলে নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা। আর টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..