সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জের এক মানবপাচারকারী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত রাজনু মিয়া (৩৫) উপজেলার বাঘমারা গ্রামের নফাই মিয়া’র পুত্র ও তার সহযোগী শাহেনা বেগম ওরফে সুহানা (৩০) উপজেলার ছত্তিশ গ্রামের সত্তার মিয়া’র স্ত্রী।
সূত্রে জানা যায়, মানবপাচারকারী সংঘবদ্ধ দলের অন্যতম সদস্য রাজনু মিয়া। সে উপজেলার বিভিন্ন অসহায়-গরীব মহিলাদের বিদেশ পাঠানোর নামে প্রতারণা ও নির্যাতন করে আসছে। গত নভেম্বর মাসে ছত্তিশ গ্রামের এক কিশোরীকে মধ্যপ্রাচ্যের ওমান পাঠানোর নামে ভিকটিমের পরিবারকে নানা প্ররোচনা দিতে থাকে রাজনু। পরিবারে অর্থনৈতিক দুরাবস্থা থাকায় ভিকটিমের মা মেয়েকে ওমান দিতে রাজি হন এবং দালালের কাছে মেয়ের পাসপোর্ট ও নগদ ৭০ হাজার টাকা দেন। এরপর দালাল চক্রটি ভিকটিম কে ওমান পাঠাতে ফেঞ্চুগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যায়।
ঘটনার প্রায় ১ মাস পর ভিকটিমের মা রাজনু মিয়া কাছে মেয়ে’র খোঁজ জানতে চাইলে সে জানায় তাকে ওমান পাঠিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে চলতি মাসের মাঝামাঝি সময় বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পারেন তার মেয়েকে দালাল রাজনু’র সহযোগী ও একই গ্রামের সাহেনা বেগমের বাড়িতে আটকে রাখা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করেন এবং থানায় মামলা দায়ের করেন তিনি।
এ ব্যপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মামলায় মোট তিনজনকে আসামী করা হয়েছে। এরমধ্যে দুইজন আসামীকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিসে পাঠানো হয়েছে। মামলার ৩য় আসামী সত্তার মিয়া ওমানে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd