ওসমানী হাসপাতাল থেকে ২ দালাল আটক

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

ওসমানী হাসপাতাল থেকে ২ দালাল আটক

স্টাফ রিপোর্টার :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ছাতক থানার ননশ্রী গ্রামের সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান (২৩) ও সিলেট এয়ারপোর্ট থানার কোনাটিলা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল কাইয়ুম (৩৮)।

ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমানী মেডিকেল হাসপাতালের বর্হিবিভাগ হতে রোগীর স্বজনদেরকে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করানোর জন্য উদ্ধুদ্ধ করছিল দালাল চক্রের সদস্যরা। এসময় তাদেরকে আটক করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..