সিলেট মহানগর শ্রমিক লীগের ১৩ ইউনিটের কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

সিলেট মহানগর শ্রমিক লীগের ১৩ ইউনিটের কমিটি বিলুপ্ত

সিলেট :: জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার কার্যকরী কমিটির এক সভা মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তালতলাস্থ গুলশান সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট মহানগর জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষে সর্বসম্মতিক্রমে সিলেট মহানগর জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত মহানগর হকার্সলীগ, মহানগর রিক্সা শ্রমিকলীগ, ১, ২, ৯, ১০, ১৪, ১৫, ১৯, ২৩, ২৪, ২৫ ও ২৭নং ওয়ার্ড সমূহের মেয়াদ উত্তীর্ণ কমিটি সমূহ বিলুপ্ত ঘোষনা করা হয়।

একই সাথে উল্লেখিত ইউনিটসমূহে ব্যপক কর্মী সংযোগ করে সংগঠনের কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করতে অতি শিগ্রই সম্মেলনের তারিখ ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..