সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সংঘর্ষ চলাকালে একজন স্কুল শিক্ষিকা আহত হয়েছেন। আহত সামিয়া খাতুন নগরীর আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
আহত শিক্ষিকা জানান, তার স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে মহান বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্যে অন্যান্য শিক্ষকসহ স্কুল থেকে আসছিলেন। শিশুদের সুশৃংখল র্যালিটি সকাল সাড়ে ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এর সামনের রাস্তায় কাছে আসলে তারা তখন মৃদু উত্তেজনা ও ছুটাছুিট দেখতে পান। তখন শিক্ষকরা শিক্ষার্থীদেরকে আগলে রাখার চেষ্টা করছিলেন, তখনই কোথা থেকে ছুড়া একটি ঢিল এসে তার মাথায় পড়লে তিনি মাটিতে পড়ে যান।
রক্তাক্ত অবস্থায় অন্যান্য শিক্ষক ও পথচারীরা তাকে ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে চিকিৎসা প্রদান করেন। তার মাথায় সেলাই লাগে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd