গোয়াইনঘাটে পর্যটনকেন্দ্র রাতারগুলে ৬০ লাখ টাকা ব্যয়ে হচ্ছে গণশৌচাগার!

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

গোয়াইনঘাটে পর্যটনকেন্দ্র রাতারগুলে ৬০ লাখ টাকা ব্যয়ে হচ্ছে গণশৌচাগার!

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোয়াইনঘাটে পর্যটনকেন্দ্র রাতারগুলো দুটি গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি শৌচাগার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬০ লাখ টাকা। জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সিলেট বিভাগে পুন:বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ দুটি গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে।

এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৪০টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় জলাবন রাতারগুল, মাধবকুন্ড ইকোপার্ক ও জলপ্রপাত এলাকা সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় রাতারগুলের প্রবেশপথে পাঁচজনের ব্যবহার উপযোগী দুটি গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৬০ লাখ টাকা।

এ বিষয়ে সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘প্রকল্পটি পাস হয়েছে। তবে এখনো বরাদ্দের টাকা পাওয়া যায়নি।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..