সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের ৬নং ফতেপুর ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে স্থানীয় সংগঠন দেওয়ানের গাওঁ বাগবাড়ী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে গরিব ও হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত পরিষদের সহ-সভাপতি ফখরুল ইসলাম (সুমন) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ.কে.শরীফ সালেহীন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের স্বনামধন্য জননন্দিত চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী,সাংবাদিক ইসলাম আলী, ৫নং ওয়ার্ড সদস্য সোয়াব আলী, ৯নং ওয়ার্ড সদস্য ফখর উদ্দিন চৌধুরী,বিশিষ্ট সমাজসেবক রাশিদ আলী,হারিছ চৌধুরী,আব্বাস আলী, হারিছ মিয়া, যুব নেতা গিয়াছ উদ্দিন, হেলাল আহমদ, শফিকুর রহমান, মৌয়াজ্জিম আহমেদ, ছাত্রনেতা ওয়ারিছ উদ্দিন, ছাত্রনেতা খান মোঃ ইয়াহইয়া, ছাত্রনেতা আসলাম উদ্দিন।
এছাড়া পরিষদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুফিয়ান মিয়া,সহ-সেক্রেটারি ইমরান আহমদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক রশিদ আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক লাল মিয়া,পরিকল্পনা সম্পাদক হাবিবুর রহমান,সহ পরিকল্পনা সম্পাদক ছাব্বির আহমদ,সহ প্রচার-সম্পাদক আনা মিয়া,সমাজকল্যাণ সম্পাদক আইয়ব আলী,সহ সমাজকল্যাণ সম্পাদক শরীফ উদ্দিন প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd