সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর বন্দরবাজার পয়েন্ট থেকে ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গতকাল (১৩ ডিসেম্বর) শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজার পয়েন্ট থেকে মিনহাজুল ইসলাম (৩০)কে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে এসএমপির জালালাবাদ থানায় একটি মামলা রয়েছে। যার মামলা নং- ১৩ তারিখ ২০/০৪/১৯ ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক), জিআর নং ৮৬/১৯ এর ওয়ারেন্টভূক্ত আসামী তিনি।
গ্রেফতারকৃত আসামী মিনহাজুল ইসলাম (৩০) দক্ষিণ সুরমা থানার খালপাড় এলাকার আমিরুল ইসলামের ছেলে। বর্তমানে নগরীর নবাব রোড এলাকার বাসিন্ধা।
গ্রেফতারকৃত আসামীকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯ ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd