তাহিরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মকে নিয়মে পরিনত করছেন ডা. ইকবাল

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

তাহিরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মকে নিয়মে পরিনত করছেন ডা. ইকবাল

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ ইকবাল হোসেন অনিয়মকে নিয়মে পরিনত করে নিজের প্রভাবখাটিয়ে যাচ্ছে তাই করে বেড়াচ্ছে। তার দুব্যবহারে অতিষ্ট কর্মকর্তা,কর্মচারীগন ও আগত রোগীগন। কিন্তু মুখ খুলে নারাজ। কারন মুখ খুললেই হতে হবে নানান ভাবে নাজেহাল। যার জন্য নিরবেই সকল অনিয়মের সাথে তাল মিলিয়ে সহ্য করে কাজ করতে হচ্ছে সবাইকে। এনিয়ে সবার মাঝে চাপা ক্ষোব বিরাজ করছে।
জানাযায়,ডাঃ ইকবাল হোসেন ছিলেন মেডিকেল অফিসার পরে তিনি চলে যান দেশের বাহিরে মিশনে। প্রায় ৪বছর পর এসেই দেশে ফিরেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করে ভারপ্রাপ্ত্য ইউএইচএফপিও পদে যোগদান করেন পরে পদ উন্নিতি পান। এর পর থেকে বেড়ে যার তার ক্ষমতা যার জন্য হাসপাতালে তার কথা ছাড়া কোন কাজ হচ্ছে না। নিজের ক্ষমতার বলে মাসে যে কয়েক দিন আসেন অফিস চলাকালীন সময়ে প্রাইভেট রোগী দেখেন ও বিভিন্ন মেডিসিন কোম্পানীর প্রতিনিধিদের কাছ থেকে ভিজিট নেট(বিভিন্ন উপটোউকন)। এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পনীর প্রতিনিধির কাছ থেকে বিভিন্ন অজুহাতে মোটা অংকের টাকা,ফ্রিজ,টিভিসহ অন্যান্য মূলবান জিনিস নিচ্ছেন এবং অফিস টাইম ছাড়াসহ সব সময় ঔষধ কোম্পানীর এমপিওদের নিয়ে বাজারে প্রাইবেট রোগী দেখতে যান। এছাড়াও নিয়মিত অফিস করেন না। সম্প্রতি তিনি কোন ধরনের ছুটি না নিয়েই গত ১১নভেম্বর থেকে ২৬নভেম্বর পর্যন্ত কোন অফিস করনে নি তিনি সিলেটে অবস্থান করেন। নানান অজুহাতে সিলেটে বসবাসতর স্ত্রী সন্তানদের কাছে গিয়ে ব্যবস্থ থাকেন মাসে প্রায় ২০দিনের বেশী। এছাড়াও নিজের অফিস কক্ষটিকে নিজের মত করে সরকারী টাকায় এসিসহ নানান ভাবে জাকজমক করলেও হাসপাতালের অন্যান্য কক্ষের দিকে তার কোন খেয়ার নেই। হাসাপাতালের আসবাবপত্র ক্রয়ের নামে মুটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। ফলে চিকিৎসা সেবা দিতে কর্মরত ডাক্তারগন ও আগত রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বছরে প্রতি তিন মাস পর পর ৩হাজার টাকা বছরে ৪বার ১২হাজার টাকা আসলেও তিনি কোন রখম কাজ না করিয়ে একাই টাকা আতœসাধ করছেন। যার জন্য হাসপাতালের চারদিকে ঝোপ ঝাড়,ময়লা পানি জমে ড্রেংগুর বংশ বিস্তার করছে। এছাড়াও সম্প্রতি হাসপাতালের সমুখে একটি বাগান করলেও সেই বাগানের দিকে নজর না নেওয়ায় জন্য বাগানের গাছ গুলোর জরাজীর্ন অবস্থা বিরাজ করছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকদেরকে বহিরাগন শারীরিক ভাবে লাঞ্চিত করলেও তিনি গোপনে তা সমাধান করেন মোটা অংকের অর্থের বিনীময়ে। টিএইচও ডাঃ ইকবার হোসেনের সেচ্ছাচারিতা ও অনিয়সের যেন শেষ নেই। উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়িেনর কুকুরকান্দি গ্রামে নিজ বাড়ি হওয়ায় ও নিজের প্রভাবখাটিয়ে চলায় রীতিমত সবাই আতœংকে থাকেন সবাই।
নাম প্রকাশে স্থানীয় এলাকাবাসী জানান,ডাক্তার ইকবাল হোসেন প্রতি সাপ্তাহে টাংগুয়ার হাওরে বিশাল নৌকা ভাড়া করে ও খাবার নিয়ে তার ২০২৫জনের বহর নিয়ে বেড়াতে যান। এত টাকা কোথা থেকে পান এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এছাড়াও তিনি সম্প্রতি হাসপাতালের জন্য নতুন ভবন,আবাসিক কোয়াটার তৈরী করা হয়েছে তা থেকেই বালু,ইট,রড,সিমেন্ট ও হাইকোমেট নিয়ে ও কর্মরত শ্রমিক দিয়ে কাউকান্দি বাজারে একটি চেম্বার তৈরী করেছেন ও সিলেটের বাসাও এসব ব্যবহার করেছেন। এছাড়াও আমরা দেখেছি কন্টাকটারের কাছ থেকে সমজিদের জন্য নেওয়া প্রায় ৪০হাজার টাকা নিজেই আতœস্বাধ করা ছাড়াও কন্ট্রাটারের লোকজন প্রায় দু-বছর হাসপাতালের কোয়াটারে অবস্থান করার কারনে প্রতি মাসে ২০হাজার টাকা নিয়েছেন। সম্প্রতি আউট সোয়িংয়ের নিয়োগকৃতদের নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। শুধু তাই নয় তিনি হাসপাতালের ভিতরে সবজি বাগান,পুকুর পরিষ্কার ও বাঁশের বেড়াও দিয়েছেন তাদের দিয়ে। এছাড়াও হাসপাতালের জন্য বড় গাড়ী দিয়ে আনা ঔষধের বড় বড় কাটুন গুলো দিনে ও রাতে তাদের দিয়ে নামানো হয়। এগুলোকি তাদের কাজ। সঠিক ভাবে তর্দন্ত করলে এর প্রমান পাওয়া যাবে। তার বাড়ি দক্ষিন বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামে হওয়ায় তার ক্ষমতার অপব্যবহার করছেন।
এবিষয়ে কর্মকর্তা,কর্মচারীগন ও আউট সোয়িংয়ের নিয়োগকৃতরা কোন কথা বলতে নারাজ।

তাহিরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ ইকবাল হোসেন বলেন,আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি সরকরী কাজে ও মিটিংয়ের কারনে ষ্টেশনের বাহিরে থাকতে হয়। আমার উধবতন কমকর্তাকে জানিয়ে আমি অনুপস্থিত থাকি। সরজমিনে যাচাই করলে আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা প্রমানিত হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..