সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯
বিশ্বনাথ প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ সিলেটের বিশ্বনাথ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বাছাই পর্বে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছে উম্মে কুলছুম।
গত ৩ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করা হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত করা হয়।
বাছাইকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন।
মৌখিক ভাইবা ও দৃশ্যমান ডকুমেন্টের মাধ্যমে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে উম্মে কুলছুমকে নির্বাচিত করা হয়। তিনি বিশ্বনাথ উপজেলা গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd