খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির মশাল মিছিল

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির মশাল মিছিল

স্টাফ রিপোর্টার :: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট নগরীতে মশাল মিছিল করেছে বিএনপি। বুধবার রাতে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে মশাল মিছিল পরে নেতাকর্মীদের শপথ বাক্যও পড়ানো হয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা যাতে রাজপথে আন্দোলনে থাকে এ নিয়ে শপথবাক্য পড়ানো হয়।  মিছিলটি নগরীর রিকাবীবাজার থেকে শুরু হয়ে আম্বরখানায় গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, প্রতিহিংসার বিচারে বেগম খালেদা জিয়া আজ জেলে বন্দী। ১২ডিসেম্বর মুক্তি না দিয়ে কোন টালবাহানা করলে ঐদিন থেকে সিলেটসহ সারা দেশের রাজপথে আন্দোলন শুরু হবে।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল ফাত্তাহ বকসি, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, মহানগর বিএনপির উপদেষ্টা সাইদুর রহমান ভুদূড়ী,  ত্রান ও পুর্নবাসন সম্পাদক মনিরুল ইসলাম, বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর সাত্তার মামুন, রফিকুল বারী রোমান, আজিজুর রহমান, মাসুদ আহমদ কবির, খালেদ আকবর চৌধুরী, দেওয়ান রেজা মজিদ, মন্জুর হোসেন মজনু, সোহেল আহমদ, আবু সাইদ তায়েফ, মারুফ আহমেদ টিপু, হোসেন আহমদ রুহুল, দবির আহমদ, লাহিন আহমদ, তাজ উদ্দিন টিটু, আলতাফ হোসেন টিটু, সোনাহর আলী সোহেল, ফজলে এলেহী পাপ্পু, আলি সোহেল, মোস্তাক আহমদ,  রাসেল আহমদ, রোহেল আহমদ কোরেশী, আব্দুল মান্নান, রুবেল আহমদ, আমিনুর রশীদ রাজন, বিশ্বজৎ দেব শেখর,সিদ্দিকুর রহমান রুহেল, জাকির হোসেন, কাউছার হোসেন রকি, শাহিন আহমেদ, হোসেন খান ইমাদ, শিবলু আহমেদ, কাওছার আহমেদ, সাকির আহমেদ, ফখরুল ইসলাম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..