সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সদর উপজেলায় প্রেমলতা বাউরি নামের এক নারী খুন হয়েছেন। তার ছেলে দীপু বাউরি (৩০) লোহার পাত দিয়ে পিটিয়ে তার মাকে খুন করেছেন বলে অভিযোগ ওঠেছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার দলইপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে দীপু পলাতক আছেন।
পুলিশ জানায়, দীপু ও তার মা দলইপাড়া এলাকার একটি চা-বাগানে থাকতেন। দীপুর ছোট ভাই আছে। তিনি অন্যত্র থাকেন। কোনো একটি বিষয় নিয়ে সোমবার রাতে দীপুর সঙ্গে তার মা প্রেমলতার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দীপু একটি লোহার পাত দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে প্রেমলতা ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর প্রেমলতার প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আজ মঙ্গলবার তার ময়নাতদন্ত হবে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ূম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই দীপু পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd