দক্ষিণ সুরমায় ৩টি গাড়ী আত্মসাৎ: একটি উদ্ধার করছে পুলিশ

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

দক্ষিণ সুরমায় ৩টি গাড়ী আত্মসাৎ: একটি উদ্ধার করছে পুলিশ

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে পিতার ক্রয়কৃত ৩টি গাড়ী আত্মসাৎ করেছে তার ছেলে। ৩টি গাড়ীর মধ্যে গতকাল ৯ ডিসেম্বর সোমাবার রাতে একটি গাড়ী (যার নং ঢাকা-মেট্রো- ন-১৩-২৮৮৫) উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পরে গাড়ীটি দক্ষিণ সুরমার পুলিশ কাছে হস্তান্তর করেছে। বাকী ২টি গাড়ী উদ্ধার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামী পলাতক রয়েছে।

জানা যায়, দক্ষিণ সুরমার থানার লালাবাজারস্থ মধ্য লালা বাজারের ১নং লগিতে ‘মনু মিয়া এন্ড সন্স’ নামীয় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, লালাবাজার ইউনিয়নের কাটাদিয়া গ্রামের মৃত শাহ রুস্তম আলী ছেলে শাহ মনু মিয়া’র ৩টি গাড়ী আত্মসাৎ করেছে তার ছেলে শাহ নাঈমুর রহমান লাকী। এ ব্যাপার শাহ মনু মিয়া বাদী হয়ে ছলে শাহ নাঈমুর রহমান লাকীকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৫, তারিখ ০৫/১২/১৯ইং

মামলা সূত্রে জানা যায়, শাহ মনু মিয়া’র ৪ ছেলে সবাই প্রাপ্ত বয়স্ক এবং তারা ব্যবসা সহযোগী। আসামী শাহ নাইমুর রহমান লাকী উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করে বিদেশে শিক্ষা গ্রহণের নামে অনেক টাকা-পয়সা অপচয় করে শেষাবদি পিতার ব্যবসায়ে মনোনিবেশ করে। তার পরামর্শে বাদী ব্যবসার প্রতিষ্ঠানের নামে পূর্বালী ব্যাংক লালাবাজার শাখায় একটি চলতি হিসাব খুলেন। উক্ত হিসাবে আসামী কৌশলে ‘মনু মিয়া এন্ড সন্স’ এর মালিক হিসেবে নিজের নাম যুক্ত করে টাকা আত্মসাৎ করতে থাকে। বাদী নিজের প্রতিষ্ঠানের মালামাল পরিবহন ও ব্যবসার কাজে লাগানের জন্য ব্যাংক হতে লোন নিয়ে একটি টাকা এইচ পিকআপ, একটি জেএসসি ট্রাক ও একটি নোয়া লাইটেস ক্রয় করে। আসামী কৌশলে উক্ত ৩টি গাড়ীর কাগজপত্র নিজের নামে করে ফেলে। এক পর্যায়ে গত ২০/০৯/২০১৯ ইংরেজি তারিখে আসামী গাড়ীগুলো নিজ দখলে নিয়ে আত্মগোপন করে।

Manual5 Ad Code

গতকাল ৯ ডিসেম্বর সোমবার রাতে সিলেট নগরীর শেখঘাট পিছের মুখ পয়েন্টে কোতোয়ালী থানা পুলিশ ৩টি গাড়ীর মধ্যে একটি গাড়ী জব্ধ করে দক্ষিণ সুরমার থানা পুলিশের হাতে হস্তান্তর করছে।

Manual1 Ad Code

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার এসআই রিপন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..