সেই শ্বশুর পুত্রবধূকে বিয়ে করে সংসার পেতেছেন ঢাকায়

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯

সেই শ্বশুর পুত্রবধূকে বিয়ে করে সংসার পেতেছেন ঢাকায়

ক্রাইম সিলেট ডেস্ক : পঞ্চগড়ে ছেলের বউকে নিয়ে শ্বশুর পালিয়ে যাবার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শ্বশুরকে নিয়ে ঢাকায় বাসা নিয়ে স্থায়ীভাবে সংসার করছেন ছেলের বউ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউনিয়নের ছেপরাঝার গ্রামে চলতি বছরের শুরুর দিকে (৯ মাস আগে) বাবা নুর ইসলাম (৪৫) ছেলের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দেয় তার ছেলে বেলাল হোসেনের (২২)। এরপর জীবিকা নির্বাহের জন্য ছেলেকে কর্মস্থলে পাঠায় বাবা। এতে স্ত্রীকে রেখে প্রায়ই বাইরে থাকতে হতো ছেলের। তবে ছুটি পেলেই বাসায় আসতো ছেলে।

তবে এক সময় স্ত্রীর কাছে বেশ বিরক্তিকর হয়ে দাঁড়ায় স্বামী বেলাল হোসেন। তিনি বাসায় আসলেই তার সঙ্গে স্ত্রী খারাপ ব্যবহার করতেন বলে অভিযোগ করেছেন শাশুড়ি (ছেলের মা)।

তিনি বলেন, আমার ছেলে বাসায় আসলে বউমা প্রতিদিন বিছানায় শোয়ার আগে তার সঙ্গে খারাপ আচরণ করতো। তবে মাঝে মাঝে এও দেখা যেত, বউমাকে আমার স্বামীর সঙ্গে বেশ হাসাহাসি করতে। তখনতো আর এসব বুঝিনি। এখন বুঝতেছি, ঘটনা কী ছিল।

তবে একদিন আমার সন্দেহ হয়। পরে আমি স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলতেন বউমা হলো নিজের মেয়ের মত। পরে এসব নিয়ে আমাকে মারধরও করেছেন। ওই সময় সম্মানের ভয়ে আমি বিষয়টি কাউকে জানাতে পারিনি।

তবে কিছুদিন আগে বউমা তার বাপের বাড়ি যাবার নাম করে আমার স্বামীকে নিয়ে পালিয়ে যায়। এখন শুনি, তারা ঢাকায় সংসার পেতেছে।

মেয়ের পরিবারিক সূত্রে জানা গেছে, খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে তাদের মেয়ে ঘর থেকে বের হয়ে যায়। এটি আগে থেকে শ্বশুর-বউমার বুদ্ধি করে রাখা ছিল। পরিকল্পনা অনুসারে খালার বাড়িতে না গিয়ে তারা পালিয়ে বিয়ে করে ঢাকার উদ্দেশে চলে যায়।

ঘটনার কয়েকদিন পর অবশ্য মেয়ে নাকি তাদের ফোনে নিশ্চিত করে, সে তার শ্বশুরকে বিয়ে করে বর্তমানে ঢাকায় সংসার করছে।

এদিকে, শ্বশুর বৌমা বিয়ে করায় এলাকার মানুষ ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছে। এলাকাবাসীসহ উভয় পক্ষের পরিবার শ্বশুর-বৌমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..