সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদ কমিটির সভাপতি কতৃক টাকা আত্মসাতের অভিযোগে এনে আদালতে মামলা দায়ের করেছেন গ্রামপঞ্চায়েতবাসী।
উপজেলার বাজিতপুর গ্রামেরমসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম মালদার সহ তার তিন পুত্রকে অভিযুক্ত করে আদালতে দায়ের করা মামলাটি বর্তমানে দোয়ারাবাজার থানায় তদন্তাধীন রয়েছে। (মোকদ্দমা নং ৩০৬/২০১৯)।
মামলা সূত্রে জানা যায়, গত মে মাসে উপজেলার সদর ইউনিয়নের বৃহত্তর বাজিতপুর গ্রামপঞ্চায়েতবাসীর উদ্যোগে আয়োজিত এক সভায় গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম মালদার কে সভাপতি করা হয়। বাজিতপুর গ্রামের ৪টি মসজিদের মোট আয়ের ২লাখ ৫১হাজার ৬শ টাকা নিযুক্ত সভাপতির কাছে হস্তান্তর করেন গ্রামপঞ্চায়েতবাসী। পরবর্তীতে প্রত্যেক মসজিদের মুসল্লিগন চারটি মসজিদের জমাকৃত টাকা বন্টন করার কথা বললে শফিকুল ইসলাম মসজিদ সমূহের টাকা দিতে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তিনি সমুদয় টাকার কথা অস্বীকার করেন।
গ্রামপঞ্চায়েতের লোকজন জানান, গ্রামের বেতবাগান, ভূমি, বিল ইত্যাদি চারটি মসজিদের আয়ের প্রধান উৎস। এসব আয়ের টাকা গ্রামবাসী শফিকুল ইসলাম মালদারের কাছে ন্যাস্ত করেন। কিন্ত তিনি টাকা ফেরত না দিয়ে সমুদয় টাকা আত্মসাত করেছেন। এ কারণে গ্রামপঞ্চায়েতবাসী টাকা আদায় করতে আদালতে মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলাটি দোয়ারাবাজার থানায় তদন্তাধীন রয়েছে।
মসজিদের টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম মালদারের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী অফিসার মঞ্জুরুল হাসান বলেন, গ্রামপঞ্চায়েতবাসীর মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন প্রেরণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd