গোয়াইনঘাটে বিজয়ের মাস বরণে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

গোয়াইনঘাটে বিজয়ের মাস বরণে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা

সুবাস দাস, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে উপজেলায় মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এক বিজয় শোভাযাত্রা বের করে।

রোববার সকাল ১০ ঘটিকায় শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বাইপাসস্থ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে প্রশাসনের এই শোভাযাত্রা ও পুষ্প স্তবক অর্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল হক, উপজেলা যুবলীগ নেতা সুভাস দাস, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, খোকা বাবু, আব্দুল মজিদ, আব্দুল মালিক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, সহসভাপতি কামাল হোসেন মেম্বার, সদস্য তোফায়েল আহমদ, শেখ ফরিদ প্রমুখ।
এ সময় সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..