নগরীতে চোরাকারবারী-ছিনতাইকারী গ্রেফতার: ভারতীয় চোরাচালান ও অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

নগরীতে চোরাকারবারী-ছিনতাইকারী গ্রেফতার: ভারতীয় চোরাচালান ও অস্ত্র উদ্ধার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীতে পুলিশি অভিযানে ধরা পড়েছে দুই চোরাকারবারী ও ছিনতাইকারী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় চকলেটের চালান ও ধারালো অস্ত্র।  বন্দরবাজার ও নবাব রোডে শনিবার বিকেল ও রাতে পুলিশ পৃথক চালিয়ে চোরাই পণ্য ও চাকুসহ তাদের গ্রেফতার হরা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে নগরীর আখালিয়ার নেহারীপাড়া এলাকার আব্দুল শহিদের ছেলে জুবায়ের আহমেদ (৩২) ও ঘাসিটুলা এলাকার মোস্তাক হাজীর কলোনির শরকুম আলীর ছেলে মনির হোসেন (১৮)।

Manual7 Ad Code

এসময় নগর ভবনের সামনে থেকে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চকলেটসহ জুবায়ের আহমেদকে এবং নবাব রোড এলাকা হতে স্থানীয়দের সহযোগিতায় একটি চাকুসহ ছিনতাইকারী মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. আকবর হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে নগর ভবনের সামনে থেকে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চকলেটসহ জুবায়ের আহমেদকে (৩২) আটক করা হয়।

Manual6 Ad Code

রাতে সাড়ে নয়টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশে লামাবাজার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া নগরীর নবাব রোড এলাকায় স্থানীয়দের সহযোগিতায় একটি চাকুসহ ছিনতাইকারী মনির হোসেনকে আটক করেন।

পরে গ্রেফতারকৃতর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..