সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তের লাখাট বাজারে ভারতীয় খাসিয়া ও বাংলাদেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে লাখাট বাজারে পাওনা টাকার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার দুই দেশের লোকদের বেচা-কেনা শুরু হয়। এক খাসিয়ার সাথে পণ্যের মূল্য ও পাওনা টাকা নিয়ে বাংলাদেশীর সাথে কথা কাটাকাটি হলে অন্যান্য বাংলাদেশীরা বিষয়টি সমাধান করেন।
কিন্তু মহিলা খাসিয়ার ম্বামী মাতাল অবস্তায় এসে বাংলাদেশীদের উপর আক্রণ করে। এমনকি বাজারের মধ্যে মাতলামী করে। পরে বাংলার লোকজন খাসিয়াদের উপর চড়াও হলে। এরএক পর্যয়ে সকল খাষিয়ারা একত্রীত বাংলাদেশীদের মারধর করে বাজার থেকে তাড়িয়ে দেন। এরপর ওই সীমান্ত হাটের বেচা-কেনা বন্ধ করে দেন খাসিয়ারা।
এ বিষয়ে সোনাহাট সীমান্ত বিজির সাথে যোগাযোগ করা হলে তারা ক্রাইম সিলেটকে বলেন, এরকম কোন সংবাদ পায়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd