সিলেট ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯
সিলেটের জৈন্তাপুরে ‘টিম জৈন্তাপুর’ এর পৃথক পৃথক অভিযোগের ভিত্তিত্বে অভিযানে ৩জন ধর্ষক গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম বারের মত গত শনিবার পৃথক পৃথক অভিযোগের ভিত্তিত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে টিম জৈন্তাপুর অভিযুক্ত তিন ধর্ষককে আটক করে।
আটককৃত ধর্ষকরা হল উপজেলার ভিত্রিখেল ববরবন্দ গ্রামের মৃত মুজিবুর রহমান উরফে বতাই’র ছেলে আব্দুন নুর উরফে খাটল ড্রাইভার(৩৫), উপজেলার নিজপাট ময়নাহাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে নজির আহমদ(২৪) এবং উপজেলার কহাইগড় ২য় খন্ডের ওয়াহাব আলী নাছির উদ্দিন(২৫)।
আটককৃতদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
অফিসার ইনচার্জ শ্যামল বনিক ৩ধর্ষক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, জৈন্তাপুরে বর্তমানে পুলিশের কোন সোর্স নেই। সাধারণ মানুষের দেওয়া সংবাদের ভিত্তিত্বে আমার গঠিত অভিযানিক দল টিম জৈন্তাপুর পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd