সিলেট ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯
সিলেট সদর উপজেলার চামেলী বাগ এলাকা থেকে মোছাঃ আরিফা আক্তার নামের এক স্কুল ছাত্রী হারিয়ে গেছে। তার বয়স ১৪ বছর। সে চামেলী বাগ এলাকার মো. কামাল আহমদের মেয়ে। এ ব্যাপারে মো. কামাল উদ্দিন শাহপরান থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। যার নং ১৮০১, তারিখ ২৮/০৯/২০১৯ইং।
ডায়রী সূত্রে তিনি উল্লেখ করেন, আমার মেয়ে মোছা: আরিফা আক্তার শাহপরাণ (রহঃ) উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। গত ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে পরীক্ষার রুটিন আনার জন্য বর্তমান বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে মেয়েটি বাসায় ফিরে না আসায় আমি আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল মিষ্টি রঙের জামা, মুখমন্ডল গোলাকার, রং শ্যামলা, উচ্চতা-৫ ফুট ১ ইঞ্চি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে ।
এদিকে, নিখোঁজ আরিফা আক্তারে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে যে, কোনো সুহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে জরুরি ভিত্তিতে ০১৭৪৫৪২০৭৪১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd