সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯
সুনামগঞ্জের জগন্নাথপুরে অশ্লীল ছবি বানিয়ে এক গৃহবধূকে ব্লাকমেইল করে ধর্ষণ এবং প্রতারণার মাধ্যমে প্রায় এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিয়াজুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের আজম আলী ছেলে।
পুলিশ ও ওই গৃহবধুর পরিবারের লোকজন জানায়, নিকট আত্মীয় প্রবাসির স্ত্রীর অসুস্থতার সুযোগকে কাজে লাগিয়ে ওই গৃহবধুর ছবি তোলে গড়গড়ি গ্রামের রিয়াজুল ইসলাম। পরে প্রযুক্তির মাধ্যমে ওই ছবি বিকৃতির মাধ্যমে অশ্লীল ছবি তৈরী করে গৃহবধূকে বলে তার কথা ইচ্ছামতো কাজ না করলে সে ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে দেবে। এভাবে সে গৃহবধুকে ব্ল্যাকমেইল করে গত এক বছর ধরে ধর্ষণ করে আসছিল। এছাড়া প্রায় লাখ টাকা হাতিয়েও নেয় ওই লম্পট। বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করা হলে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ও রাজিবসহ একদল পুলিশ আজ বুধবার বিকেলে জগন্নাথপুরের পার্শ্ববর্তী বিশ্বনাথ থানার দশঘর নোয়াগাঁও গ্রামের তার খালু আছকির মিয়ার বাড়ি থেকে রিয়াজুলকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী নির্যাতন, পর্ণগ্রাফি আইনে থানায় মামলার প্রস্তুুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd