কালীঘাটে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি: চুরকে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

কালীঘাটে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি: চুরকে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

সিলেট নগরীর কালীঘাটে ইদানিং বেড়ে গেছে চোরের উৎপাত। কালীঘাটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর নগদ টাকা, চেকের পাতা ও জরুরি কাগজপত্র সহ বিপুল পরিমানে মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওই চোরকে ধরতে সর্বাত্মক চেষ্টা চালাবে বলে আশ্বাস প্রদান করেছে।
এদিকে, এই জাতীয় চোরের ছবি দোকানের গোপন ক্যামেরায় ধরা পড়েছে। এই চোরকে ধরিয়ে দিতে পারলে দোকারে কর্তৃপক্ষ পুরস্কার দিবেন বলে ঘোষণা করেছেন। কেউ ওই চোরের সন্ধান পেলে এই ঠিকানা কিংবা মোবাইল নাম্বারে যোগাযোগের করুন- সোনালী স্টোর, আমজাদ আলী রোড, কালীঘাট, সিলেট। মোবাইল : ০১৯১৯৩৩০৯০১, ০১৭১৩-৩৬১৫৪৬।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..