সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯
জৈন্তাপুরে ইউপি সদস্য কর্তৃক বেড়া কেটে ঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টায় মামলা দায়ের, ইউপি সদস্য শ্রীঘরে।
অভিযোগ সূত্রে জানাযায়, ২২সেপ্টেম্বর রাত অনুমান ১২টায় উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামের খোকন মিয়ার বসত ঘরের বেড়ার টিন কেটে ঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা করেন ২নং জৈন্তাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য একই গ্রামের মৃত জহির আলীর ছেলে আলী মিয়া(৫০)। এঘটনায় খোকন মিয়ার স্ত্রী মিনারা বেগম হাসু(২৫) বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দাখিল করে।
পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটি নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (৪) (বি) ধারায় মামলা হিসাবে রেকর্ড করে মামলা নং-১৯। এদিকে মামলা রেকর্ডের পর টিম জৈন্তাপুর ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় উপজেলা আসামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইউপি সদস্য আলী মিয়া কে আটক করে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আটক আলী মিয়া কে গ্রেফতার দেখিয়ে বিকাল ৩টায় আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd