বিনোদনের নামে ধর্মীয় পোশাকে কটাই-কাট্টুস আলীর নষ্টামি, জমিয়তের তীব্র প্রতিবাদ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

বিনোদনের নামে ধর্মীয় পোশাকে কটাই-কাট্টুস আলীর নষ্টামি, জমিয়তের তীব্র প্রতিবাদ

বিনোদনের নামে ধর্মীয় পোষাকে নষ্টামির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জমিয়তের নেতৃবৃন্দ। রোববার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জমিয়ত নেতারা বলেছেন, দীর্ঘদিন থেকে সিলেটের বাসিন্দা হয়ে সিলেটি ঐতিহ্য রক্ষার নামে দাঁড়ি-টুপি, পাঞ্জাবি ইত্যাদি পোশাক নিয়ে ব্যাঙ্গ করে যাচ্ছে কটাই মিয়া আর কাট্টুস আলী নামের নাটকবাজরা। দিন দিন তাদের অপসংস্কৃতির মাত্রা বেড়েই চলেছে। যা আধ্যাত্মিক রাজধানী সিলেটের মুসলমানদের জন্য অশনিসংকেত।

বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, ও মহানগরের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফখরুজামান এক বিবৃতিতে এসব অপসংস্কৃতির তীব্র প্রতিবাদ ও এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..