সিলেট ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
সিলেট নগরীর ভাতালিয়া এলাকা থেকে মো. আশরাফুজ্জামান (২৮) নামে ওয়ারেন্টভুক্ত ১ হিজবুত তাহরীর সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার সকাল (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হিজবুত তাহরীর সদস্য সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন কাশেমপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তাকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd