সিলেট ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯
সিলেট নগরীতে রেজিষ্ট্রেশন বিহীন সি.এন.জি থ্রী হুইলার চলাচল বন্ধে সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি। গত ১৫ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে তারা উলেখ করেন, সিলেট জেলায় প্রায় ১০ হাজার রেজিষ্ট্রেশন বিহীন সি.এন.জি থ্রী হুইলার চলাচল করছে। কিন্তু কয়েক বছর থেকে বার বার প্রশাসনের কাছে অভিযোগ ও প্রতিবাদ জানালেও তার কোন প্রতিকার এখনও পাইনি।
এ সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সিলেট জেলা প্রশাসকের সাথে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও সংগ্রাম কমিটি জরুরি সভা হয়। সভায় সিদ্ধান্ত হয় সি.এন.জি অটোরিক্সায় লোহার গ্রীল সংযোজন ব্যতিত কোন সি.এন.জি’র ফিটনেস ইস্যুকরা যাবে না।
টেম্পরারিভাবে ভাড়ায় সিএনজিতে লোহার গ্রীল লাগিয়ে বিআরটি থেকে ফিটনেস নিয়ে আসে। ফিটনেস ইস্যু হওয়ার সাথে সাথে তারা আবার গ্রীলগুলো ফেলে দেয় এবং রাস্তায় গ্রীলবিহীন ভাবে চলাচল করছে। সি.এন.জি নীতিমালাতে সি.এন.জি গুলো ভাড়ায় চালিত হবে উলেখ রয়েছে, কিন্তু শুরু থেকেই বাস-মিনি বাসের সাথে প্রতিযোগিতা মূলক ভাবে চলাচল করছে ফলশুতিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং আমাদের ব্যবসায় চরম ক্ষতি সাধিত হচ্ছে। আমরা সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি এর সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষন করছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd