সিলেট | |
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত রহিম উদ্দীন নামের এক আসামিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি উপজেলার বড়নগর গ্রামের হাজী আতাউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এসআই আবুল হোসেন ও এএসআই হুমায়ুন কবীর উপজেলার ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd