সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯
সিলেটের গোয়াইনঘাটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বশির উদ্দিন নামের এক আসামীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার তোরালিকান্দি এলাকার মৃত গোলাম নবীর ছেলে।
বুধবার (২৮ আগস্ট) সকালে থানার এসআই যীশু দত্ত অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় এবং থানার ওসি মো. আব্দুল আহাদের সার্বিক তত্ত্বাবধানে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd