সিলেট এম.এ.জি ওসমানী হাসতপালে ফেলে যাওয়া এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে হাসপাতালে কর্মরত আনসার। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ওসমানি হাসপাতালে গেইটে ওই শিশুকে দেখে কোলে তুলে নেন আনসার সদস্য রূপক ও তোফায়েল।
পরে তারা হাসপাতাল পুলিশের এসআই মনজুরের কাছে শিশুটিকে হস্তান্তর করেন। বর্তমানে ওই শিশুটি পুলিশ হেফাজতে আছে। এখন পর্যন্ত শিশুর কোন অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল পুলিশ কর্তৃপক্ষ।