সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯
জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর ৪০ দিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা জাতীয় মহিলা পার্টি। গত শুক্রবার বাদ এশা নগরীর সুবিদবাজারে জেলা সভানেত্রী নাহিদা আক্তারের কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য ও সিলেট জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্বেচছাসেবক পার্টির আহমদ আলী, সাইবার পার্টির জেলা আহ্বায়ক জামাল আহমদ, সাইবার পার্টির সদস্য সচিব মামুন মিয়া, সদর উপজেলার মহিলা পার্টির আহ্বায়ক রাবিয়া বেগম, সদস্য সচিব সিপা বেগম, রাসেদা বেগম, বিউটি বেগম, তামান্না আক্তার, কুহিন বেগম, নুরজাহান বেগম, মরজিনা বেগম, রুনা আক্তার, তুরন মিয়া, সালমা বেগম, ফাতেমা আক্তার, নুরনাহার বেগম, জহুরা বেগম, লিজা আক্তার, সেলিনা বেগম, পারবিন আক্তার।
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শিরণি বিতরণ হয়। সভায় আগামী ৩১ আগস্ট সিলেটে মহিলা পার্টির উদ্যেগে এরশাদের কুলখানির সিদ্ধান্ত নেওয়া হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd