সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯
সিলেট নগরীর সুরমা মার্কেটের ভিতরে ৩য় তলায় গড়ে উঠেছে বিশাল তীর জুয়ার আস্তানা। এই জুয়ার আস্তানাটি আমিনের নেতৃত্বে দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছে একটি জুয়াড়ী চক্র।
জানাগেছে, জুয়াড়ী পাউডার আমিনের নেতৃত্বে এই জুয়ার আস্তানা চলছে। গত (১১ আগষ্ট) রোববার র্যাব-৯ এর অভিযানে সাত জুয়াড়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাউডার আমিনের জুয়ার বোর্ড পরিচালনাকারী শহিদ মিয়া (২৬)। জালালাবাদ থানার গালমসার গ্রামের সুলতান আলীর ছেলে মোঃ ফয়সাল (২২), গোয়াইনঘাট থানার উপর ধুমকা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ হানিফ আহম্মেদ (২৪), সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সংকপুর গ্রামের আরশাদ আলীর ছেলে মোঃ রাজু মিয়া (১৮), একই সাকিনের মাহেন্দ্র সুত্রধরের ছেলে রিপন সূত্রধর (১৯), জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাজা আহাম্মেদ (১৯)ও জকিগঞ্জ উপজেলার আমলসিদ গ্রামের আব্দুল জলিলে ছেলে শাহাবউদ্দিন (২৯)। গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd