সিলেট ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯
জৈন্তাপুর উপজেলার হরিপুরের বালিপাড়া গ্রামের প্রবাসীর উপর হামলার ঘটনা ঘটেছে। গত (৮ আগস্ট) বৃহস্পতিবার রাতে বালিপাড়া গ্রামে আলাউদ্দিনের বাড়ির সামনে প্রবাসী মো. ছালেহ আকরাম (২৮) এর উপর অর্তিকৃত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। একই এলাকার মৃত আব্দুল মনাফের ছেলে মো. নাইমুল্লার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী এ হামলা করেন।
জানা যায়, নাইমুল্লার সাথে পারিবারিক একটা বিরোধ দেখা দেয় প্রবাসী মো. ছালেহ আকরামের। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বালিপাড়া গ্রামের মুরব্বী মো:আলাউদ্দিন মিয়ার বাড়ির সামনে এ হামালা চালান সস্ত্রাসীরা। আকরামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আকরামকে গুরুতর রক্তাত্ব অবস্তায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd