সিলেট ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯
সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ) আসনের নির্বাচিত এম.পি ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সিলেট-৪আসনের সর্বস্তরের জনগণ, সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পবিত্র ঈদুল আয্হা উপলক্ষ্যে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।
তিনি অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন, অতিতের ন্যায় আসন্ন ঈদ,উৎসাহ্, উদ্দীপনা ও আনন্দে উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
তিনি মুসলমানদের পাশাপাশি অপরাপর ধর্মালম্বীদেরও পবিত্র ঈদুল আয্হার শুভেচ্ছা জ্ঞাপন করেন। মুসলিম উম্মার শান্তি কামনা করে বলেন,ঈদ মুসলমানদের ঘরে ঘরে আনন্দের বাতা বরণ নিয়ে আসে।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দিয়ে ঈদুল আযহার আনুষ্ঠানিকতা সারেন। তিনি শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে সকলের সহযোগিতাও কামনা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd